উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙ্গন সিপিএম-এ। তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন বহু নেতাকর্মী

পঞ্চায়েত নির্বাচনের আগে আবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ভাঙ্গন সিপিএমের। ইসলামপুরের আগডিমটি খন্তি অঞ্চল তৃনমুল কংগ্রেসের ডাকে যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের যোগদান সভায় সিপিএমের প্রাক্তন মাটিকুন্ডা লোকাল কমিটির ইউসুফ আলি, আগডিমটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহের আলম, ৯ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও তিন জন সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য সহ বহু নেতা কর্মী এদিন তৃনমুল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদানের ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে অনেকটাই শক্তিশালি হল তৃনমূল কংগ্রেস। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার পুরপতি তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালা, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাস্ট্রমন্ত্রি গোলাম রব্বানি, তৃনমুলের ব্লক সভাপতি জাকির হুসেন সহ আরো অনেকেই ।  

        সিপিএমের প্রাক্তন মাটিকুন্ডা লোকাল কমিটির ইউসুফ আলি বলেন, রাজ্যের সাথে গ্রামে গঞ্জের উন্নয়নের স্বার্থে তিনি ও আগডিমটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহের আলম, ৯ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও তিন জন সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য সহ বহু নেতা কর্মী তৃনমুলে যোগদান করলাম।

        এদিকে  তৃনমুলের ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছে রাজ্যকে। মূখ্যমন্ত্রীর উন্নয়নের কাজে অনুপ্রানিত হয়ে সিপিএমের তিন জন পঞ্চায়েত সমিতির সদস্য ও নয় জন গ্রামপঞ্চায়েত সদস্য আজকে তৃনমুল কংগ্রেসে যোগদান করেন। এতে করে এই এলাকায় তৃনমূল আরো শক্তিশালি হল। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/7Cm7KtNeh3E